বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হিথ্রো বিমানবন্দরে ধর্ম উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন প্রবাসী একঝাঁক আলেম প্রতিনিধি কমিউনিটি নেতারা।

গতকাল ৬ ডিসেম্বর হিথ্রো বিমানবন্দরে দেওয়া সংবর্ধনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনারও।

উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন শায়খ আব্দুর রহমান মাদানী, ড. মাওলানা শুয়াইব আহমদ, শায়খ মাহমুদুল হাসান, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা সাদিকুর রহমান, শায়খ ইমদাদুর রহমান আল মাদানী, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা সৈয়দ তামিম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা তায়িদুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা দিলোয়ার হোসাইন এবং সামসুল আলম। এছাড়াও টিভি ওয়ানের ডিরেক্টর রিজওয়ান হুসাইন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ড. আ ফ ম খালিদ হোসেন আগামী ১০ ডিসেম্বর বার্মিংহামে এবং ১২ ডিসেম্বর লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিতব্য সিরাতুন্নবী (সা.) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন। লন্ডনের সম্মেলনটি টিভি ওয়ান এবং ইউকে উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত হবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

হিথ্রো বিমানবন্দরে ধর্ম উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x