বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

অ্যাডভোকেট মিসবাহ সিরাজকে অপহরণ, অতঃপর রক্তাক্ত অবস্থায় মিললো

সিলেট নগরীতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ করে নিয়ে কোপানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে শ্যামল সিলেটকে জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত ১২টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় তিনি অপহৃত হন এবং রাত সাড়ে ৩টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সাগরদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।

অপহৃত হওয়ার আগে মিসবাহ উদ্দিন সিরাজ সিএনজি অটোরিকশা করে সুবিদবাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। পথে কয়েকটি মোটরসাইকেল আরোহী যুবক তার অটোরিকশার গতিরোধ করে।

এসময় অস্ত্রেরমুখে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।রাত সাড়ে ৩টা সাগরদিঘীরপাড় এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

সেখান থেকে তাকে উদ্ধার করে রাগীব বাবেয়া হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে নগরীর সোবহানীঘাটস্থ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

রাতেই তাঁর শরীরে অস্ত্রোপচার হয়। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান এবং এভারগ্রীনের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়।

সূত্র: শ্যামল সিলেট

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

অ্যাডভোকেট মিসবাহ সিরাজকে অপহরণ, অতঃপর রক্তাক্ত অবস্থায় মিললো

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x