বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট ও সুনামগঞ্জে দেড় কোটি টাকার চোরাই পণ্য আটক

সিলেট ও সুনাগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় দুদিন অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের ৪৮ ব্যাটালিয়নের কয়েটি বিওপি’র জোয়ানরা বৃহস্পতি ও শুক্রবার এসব অভিযান চালায়।   বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, পান্থুমাই, ডিবির হাওর, সোনারহাট, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, লবিয়া, লাফার্জ, সোনালী চেলা ও নোয়াকোট বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, মহিষ, গরু, কম্বল, সাবান, চা পাতা, চকলেট, সুপারি, পান, ফুচকা, মদ ও ফেন্সিডিল এবং বাংলাদেশ হতে পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন ও শিং মাছ জব্দ করে। এসময় চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করে বিজিবি।   জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন- সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেট ও সুনামগঞ্জে দেড় কোটি টাকার চোরাই পণ্য আটক

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x