শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

আলোচিত শাহীনূর পাশা এবার যোগ দিলেন খেলাফত মজলিসে

গণঅভুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে

অংশ নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (২৩নং নিবন্ধিত) থেকে বহিস্কার হন সাবেক সাংসদ এক সময়ের দাপুটে নেতা অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী।

তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ভোটে অংশ নিয়ে জামানত হারান যেভাবে, ঠিক তেমনিভাবে জমিয়তকেও হারান এই নেতা।

অনুসন্ধানে দেখা গেছে, সংসদ নির্বাচন এলেই অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী নানা আআলোচনা-সমালোচনার জন্ম দেন।

সর্বশেষ গত ২৩ নভেম্বর রেজিস্ট্রারী মাঠে জমিয়তের মহাসমাবেশে তিনি দর্শক সারিতে বসেন। ওই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

কুলহারা শাহীনূর পাশা চৌধুরী রাজনৈতিক প্লাটফর্ম ছাড়াই কাটিয়ে দেন গত আট মাস। গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ফের তৎপর হয়ে উঠেন তিনি।

দলে ফিরতে তদবির-লবিং করেন নানা পর্যায়ে। কিন্তু দল গ্রহণ করেনি। অবশেষে জমিয়তের জন্য ‘জীবন-যৌবন শেষ করা’ এই নেতা তাঁর ‘সাথীদের কাছে আন্তরিক ক্ষমা চেয়ে’ যোগ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসে। যার নেতৃত্বে রয়েছেন মাওলানা মামুনুল হক।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের দলীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন। এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় নায়েবে আমীর রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দীন আহমদ, আতাউল্ল্যাহ আমীন, সমাজকল্যাণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শাহীনূর পাশা চৌধুরীর কোন মন্তব্য পাওয়া যায়নি।

তবে খেলাফতে যোগদানের কয়েক ঘন্টা আগে তিনি ফেসবুকে লিখেন, 'ক্ষমা করে দিও আন্তরিক সাথীরা।' নির্বাচনী এলাকার নানা মন্তব্য শাহীনূর পাশা চৌধুরীর খেলাফতে যোগদানের খবরে তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর-শান্তিগঞ্জে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। জমিয়তের তৃণমূল নেতৃবৃন্দের কিছু অংশ এটিকে 'পট্টিবাজি' বলছেন। আবার কেউ কেউ সাধুবাদ জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতিও দিচ্ছেন।

দলীয় মনোয়ন দেওয়ার আশ্বাস/আশা দিয়ে কি শাহীনূর পাশা চৌধুরীকে খেলাফত মজলিসে প্রবেশ করানো হয়-এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মূসা বলেন, আমাদের দলে লোভ দেখিয়ে কাউকে ঢুকানো হয় না। তিনি (শাহীনূর পাশা চৌধুরী) খেলাফত মজলিস এর দলীয় নীতিমালা অনুসরণ করে যোগদানের ব্যাপারে ইচ্চাপোশন করেন এবং দলের সাধারণ সব নীয়মকানুন মেনেই সদস্য ফরম পূরণ করেই দলে যোগ দেন।

বর্তমানে শাহীনূর পাশা চৌধুরীকে কোন পদ দেয়া হয়েছে কিনা জানতে চাইলে সামিউর রহমান মূসা বলেন, তিনি বর্তমানে দলের একজন সাধারণ সদস্য। আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দলের মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংসদ নির্বাচন এলেই ইসলামি ঘরানার রাজনীতির মাঝে আলোচনায় থাকেন সাবেক এই সাংসদ। তাকে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করানোর ব্যাপারে আপনারা কী কোনো শর্ত দিয়েছেন-এই প্রশ্নের জবাবে তিনি (সামিউর রহমান মূসা) বলেন, তিনি অতীতের নির্বাচনে যা করেছেন, এর জন্য তিনি ক্ষমা চেয়ে, ভুল স্বীকার করেছেন। ভুল ভ্রান্তি তো মহান আল্লাহ তায়ালাও ক্ষমা করে দেন। আমরা কোনোপ্রকার শর্ত দিয়ে তাকে দলের যোগদান করাই নি। তিনি নিজ ইচ্ছা থেকেই যোগ দিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আলোচিত শাহীনূর পাশা এবার যোগ দিলেন খেলাফত মজলিসে

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪