বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

গোয়াইনঘাটে গরু চোর সন্দেহে পিটিয়ে যুবক হত্যা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনি দিয়ে চুন ও বালু মেশানো পানি খাওয়ানোর পর এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা বাগানে এই ঘটনা ঘটে।

নিহত হেলাল মিয়া (৩২) উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের দাতারি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার গরু চুরির অভিযোগে ইসলামপুর গাংপার গ্রামের মোশাররফ হোসেন ও তার সহযোগীরা হেলালকে ধরে একটি গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর কআ হয়। এসময় চুন ও বালুমিশ্রিত প্রায় এক লিটার পানি পান করানো হয় হেলালকে।

একপর্যায় হেলান অজ্ঞান হয়ে পড়লে তাকে মধ্য জাফলং ইউনিয়ন অফিসে নিয়ে যাওয়া হয়। রাতভর সেখানে রেখে হেলালকে মারধর করা হয়। খবর পেয়ে বুধবার ভোরে হেলালের স্বজনরা ইউনিয়ন অফিস থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের পথে রওয়ানা দেন।

কিন্তু পথিমধ্যে মারা যান হেলাল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হেলায় রাস্তায় খুব বেশি বমি করেন ও তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বলে জানান পরিবারের সদস্যরা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, অতিরিক্ত মারধর এবং চুন-বালুমিশ্রিত পানি খাওয়ানোর কারণে হেলালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গোয়াইনঘাটে গরু চোর সন্দেহে পিটিয়ে যুবক হত্যা

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x