বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে রাষ্ট্রদূতের ছেলে পরিচয় দেওয়া যুবকের রিমান্ড চায় পুলিশ

মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সিলেটের মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আটক ফাহিম আহমদকে (২০) রিমান্ডে নিতে চায় পুলিশ। আদালতের কাছে তিনদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

তিনি জানান, গ্রেফতারকৃত ফাহিমকে শনিবার দুপুরে আদালতে তুলে পুলিশ তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করে। আদালতে শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন। এরআগে বৃহস্পতিবার দিবাগত (৩ জানুয়ারি) রাতে সিলেট মহানগরের রায়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ।

ফাহিম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে। তিনি রায়নগরের ৫২ নং বাসায় থাকতেন। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ও বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্নজনের তদবিরের চেষ্টার অভিযোগে ঐ যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে রাষ্ট্রদূতের ছেলে পরিচয় দেওয়া যুবকের রিমান্ড চায় পুলিশ

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x