বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ইউকে জমিয়ত নেতা আব্দুল হাই হাদীকে ছাত্র জমিয়ত শাহপরান থানা শাখার শুভেচ্ছা
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৫
লন্ডন মহানগর জমিয়তের প্রচার সম্পাদক ও জনপ্রিয় ইক্বরা টিভির উপস্থাপক হাফিজ মাওলানা আব্দুল হাই আল-হাদীকে
ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ছাত্র জমিয়ত শাহপরান থানা শাখা।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকালে নগরীর শিবগঞ্জ পয়েন্টের একটি রেস্টুরেন্টের হলরুমে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সহ প্রচার সম্পাদক আতিকুর রহমান নগরী, ২১নং ওয়ার্ড ছাত্র জমিয়তের সাবেক সভাপতি হাফিজ মাওলানা দিলওয়ার বিন শফিক, শাহপরান থানা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মীর আইনুল হক, প্রচার সম্পাদক উবায়দুল হক, জমিয়ত নেতা মুফতি হাফিজ মাওলানা শাহনেওয়াজ ক্বাসেমী।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪