শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে তালা ভেঙে আড়াইশ' ভরি স্বর্ণ চুরি

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় আল হামরা শপিং সিটির একটি গয়নার দোকান থেকে প্রায় আড়াইশ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে কোনো একসময় আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামের একটি দোকানের শাটারের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক দেওয়ান মো. জাবেদ চৌধুরী বলেন, ‘প্রায় আড়াই শ ভরি সোনা ছিল দোকানে। যার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা। সব নিয়ে গেছে চোরেরা।

যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে।’ মো. জাবেদ চৌধুরী আরও বলেন, ‘দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। ফলে চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।’

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রায় আড়াই শ ভরি সোনা চুরি হয়েছে বলে দোকানের মালিক অভিযোগ করেছেন। রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে তালা ভেঙে আড়াইশ' ভরি স্বর্ণ চুরি

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৫

featured Image

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় আল হামরা শপিং সিটির একটি গয়নার দোকান থেকে প্রায় আড়াইশ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে কোনো একসময় আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামের একটি দোকানের শাটারের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক দেওয়ান মো. জাবেদ চৌধুরী বলেন, ‘প্রায় আড়াই শ ভরি সোনা ছিল দোকানে। যার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা। সব নিয়ে গেছে চোরেরা।

যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে।’ মো. জাবেদ চৌধুরী আরও বলেন, ‘দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। ফলে চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।’

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রায় আড়াই শ ভরি সোনা চুরি হয়েছে বলে দোকানের মালিক অভিযোগ করেছেন। রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।’

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪