বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

আইকন সামাজিক ফোরামের বার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন

সুন্দর আগামীর সন্ধানে স্লোগানকে সামনে রেখে পথচলা ‘আইকন সামাজিক ফোরাম’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা সিলেট নগরীর জেলরোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমরান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল গনীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সহ ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান নগরী।

সভায় ২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ফোরামের অর্থ ও অফিস সম্পাদক মুহাম্মদ জুনেদ আহমদ।

বাণিজ্য বিষয়ক প্রতিবেদন পেশ করেন বাণিজ্য সম্পাদক ফখরুদ্দিন আহমদ ফাহাদ।

এরপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন ফোরামের ডিরেক্টররা।

পরে ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন ফোরামের ডিরেক্টর অলিউল্লাহ ও মাহবুবুর রহমান।

ব্যালেট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে হাফিজ মাওলানা হামিদুর রহমান মাদানীকে চেয়ারম্যান, হাফিজ মাওলানা শাহ ইমরানকে ভাইস চেয়ারম্যান ও হাফিজ মাওলানা আব্দুল গনীকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনার অলিউল্লাহ।

এছাড়াও অন্যান্য বিজয়ীরা হলেন সহ ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান নগরী, অর্থ ও অফিস সম্পাদক মুহাম্মদ জুনেদ আহমদ, বাণিজ্য সম্পাদক ফখরুদ্দিন আহমদ ফাহাদ ও সমাজ কল্যাণ সম্পাদক মুহা. আবদুল আলীম।

পরিশেষে নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজ মাওলানা হামিদুর রহমান মাদানীর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আইকন সামাজিক ফোরামের বার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x