রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বালাইর হাওরে ফুলতলীর ঈসালে সোয়াবে লাখো মুসল্লির ঢল

লাখো মানুষের উপস্থিতিতে ফুলতলী ছাহেব বাড়িসংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হয়েছে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১৭তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে বিশাল ইসালে সওয়াব মাহফিল। ধর্মীয় আবেগঘন পরিবেশ ও সুশৃঙ্খল এ মাহফিলে মুরিদীন-মুহিব্বীনের উদ্দেশে তালিম-তরবিয়ত পেশ করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরি হজরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী। তিনি বলেন, ‘দেশের অবস্থা বিভিন্ন সময় বিভিন্ন আকার ধারণ করে। আমরা দোয়া করি জুলুমকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে। শয়তানি চরিত্রের কেউ যেন আমাদের কর্তৃত্বে না আসে। হিংসা-বিদ্বেষ সৃষ্টি করে এমন কেউ যেন না আসে। কখনো কোনো পরিস্থিতির শিকার হলে আমরা যেন অবিচার না করি। আমরা যেন জালিম না হই, মজলুম না হই। আমরা যেন সব সময় ন্যায়ের ওপর অবিচল থেকে শ্যামল-সুন্দর জন্মভূমির মানুষকে ভালোবাসি, হিংসা-বিদ্বেষ থেকে দূরে থাকি।’ আজ বুধবার সকাল সাড়ে ১০টায় হাজারো এতিমসহ উপস্থিত মুরিদীন-মুহিব্বীনের নিয়ে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। এরপর খতমে কোরআন, খতমে বুখারি, খতমে খাজেগান, খতমে দালাইলুল খাইরাতের পাশাপাশি স্মৃতিচারণামূলক ও জীবনঘনিষ্ঠ আলোচনায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অতিবাহিত হয় পুরো দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ও জার্মানির এরফোর্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক মাওলানা মারজান আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম, উপ-উপাচার্য ড. মোহাম্মদ শহীদুল হক, দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দিন, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হজরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী, মহাখালী গাউসুল আযম মসজিদের খতিব মাওলানা কবি রূহুল আমীন খান, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস বারার স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দীন খালেদ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, চাঁদপুরের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল হক প্রমুখ।

মাহফিলে বক্তব্য দেন মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, হজরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহের মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিজ মাওলানা ফখরুদ্দীন চৌধুরী, জালালপুর জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জ উ ম আব্দুল মুনঈম, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, আমেরিকাপ্রবাসী বিশিষ্ট আলিমে দ্বীন মাওলানা আবূ আব্দিল্লাহ মো. আইনুল হুদা, মহাখালী কামিল মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা মোশাহিদ আহমদ কামালী, বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান, রাখালগঞ্জ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, মাওলানা আজিজুর রহমান প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বালাইর হাওরে ফুলতলীর ঈসালে সোয়াবে লাখো মুসল্লির ঢল

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x