সিলেট নগরীতে পুলিশের অভিযানে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানের মালামাল আটক করেছে পুলিশ। এসময় চোরাচালানের মালামাল পরিবহণের একটি কাভার্ড ভ্যানসহ ৩ জনেক আটক করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) সিলেট শহরতলীর দাশপাড়া এলাকা থেকে চোরাচালানের মালামালসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সিলেটের জৈন্তাপুরের মো. কাউছার হোসেন (২৫), ভোলা জলার মো. জাফর (২৬) ও বগুড়া জেলার আসাদুল (৩৬)। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইমলাম এক বিজ্ঞপ্তিতে জানান, শাহপরাণ (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. সানাউল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের মঙ্গলবার সকাল ১১ টার দিকে দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে চেকপোস্ট স্থাপন করে একটি কাভার্ড ভ্যান থামানো হয়। এসময় ভ্যান তল্লাশি করে ৪ লাখ ৫২ হাজার ৭৬০ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।