বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে খাদ্য নিয়ে তেলেসমাতি

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে খাদ্য নিয়ে তেলেসমাতির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে খাবার পরিবেশন নিয়ে এমন অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীদের খাবার পরিবেশন করে খাদ্য পরিবেশন কোম্পানি ভি.পি. এন্টারপ্রাইজ। প্রতিদিন খাবার বিতরণ নিয়ে রোগীদের নানা অভিযোগ থাকে ওই প্রতিষ্ঠানের উপর।

বৃহস্পতিবার সকালের নাস্তা এবং দুপুরের খাবার দিতে অপারগতা দেখায় খাদ্য পরিবেশন কোম্পানি ভি.পি. এন্টারপ্রাইজ। বার বার খাবারের খোজ নিতে গেলে কর্তৃপক্ষের লোকেরা রোগীর ও রোগীর স্বজনদের সাথে খারাপ আচরণ করতে থাকেন।

রোগীর স্বজনদের সাথে কথা বলে জানা যায়, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ৬২ জন রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিন নানা অজুহাতে খাবার দিতে দেরি হয় ওই কোম্পানির। মাঝেমধ্যে খাবার

বিতরণ করাও হয় না।

অনেকেই অভিযোগ করে বলেন, বিগত দিনগুলোতে এই হাসপাতালে খাবার নিয়ে নানা সমস্যা ছিল এবং বর্তমানেও রয়েছে। এমন অনেক সময় দেখা যায় দুপুরের খাবার সন্ধ্যা ৬টার দিকে দেয়া হয়েছে।

ইউসুফ নামের এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কাউকে দুপুরের খাবার দেওয়া হয় নি সেই সাথে সকালেও খাবার দেওয়া হয়নি। পরে রোগীদের স্বজনেরা বার বার অভিযোগ করার পর, সাড়ে ৩টার দিকে খাবার দেওয়া হয়। যে খাবারগুলো তারা পরিবেশন করে তার মান একেবারে নূন্যতম এবং সীমিত উপকরণ দিয়ে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরএমও ড. মিজানুর রহমান জানান, প্রতিদিন সময়মতো রোগীদের খানি দেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সামান্য অসুবিধার জন্য খাবার দিতে দেরি হয়ে যায়। কি অসুবিধা জানতে

চাইলে তিনি বলেন, এটা খাদ্য সাপ্লাইয়ার কোম্পানি ভি.পি. এন্টারপ্রাইজের কর্মকর্তারা বলতে পারবেন।

এই বিষয়ে খাদ্য পরিবেশনকারী কোম্পানি ভি.পি. এন্টারপ্রাইজের খাদ্য পরিবেশক বিপ্লবের মুঠোফোনে একাধিকবার ফোন কল দিলে তিনি কল রিসিভ করেন নি।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে খাদ্য নিয়ে তেলেসমাতি

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x