ওসমানীনগর উপজেলায় উনিশ মাইল নামক স্থানে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৫জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও ৩ জন মারা যান।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের মোসলে উদ্দিন ভূঁইয়ার মেয়ে শামীমা ইয়াসমিন (৩৮) ও সায়মা আক্তার ইতি (৩৫), নিহত সায়মার ছেলে আয়ান (৬) ও রূপগঞ্জ থানার মোগড়াপাড়া গ্রামের মিলন ভূঁইয়ার ছেলে সুহেল ভূঁইয়া (৩৮)। নিহত সবাই সম্পর্কে ভাই-বোন ও বোনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান (পিপিএম)।