রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো শেখ মুজিবের ম্যুরাল

ছাত্র-জনতার তোপের মুখে সিলেট জেলা পরিষদ ভবনের সামনে আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্রজনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টা থেকে সিলেট জেলা পরিষদের সম্মুখে এই ম্যুরালটি ভাঙার কাজ শুরু করা হয়। এর আগে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল এবং তাওহীদি জনতা জেলা পরিষদে অবস্থিত ম্যুরালটি ভেঙতে একতা প্রকাশ করেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে লাইভে এসে বক্তব্য দেবেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমন সংবাদে সিলেট সহ দেশের ছাত্রজনতা ক্ষেপে উঠলে এক পর্যায়ে সিলেটের বঙ্গবন্ধুর এই ম্যুরালটি একেবারে ভেঙে দেয়া হয়। এর আগে সিলেট শহরের বন্দরবাজার থেকে বুলডোজার সহ মিছিল নিয়ে জেলা পরিষদের উদ্দেশ্যে রওয়ানা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের দায়িত্বশীল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রসঙ্গত, গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণের দাবি উঠলেও তার কোনো বাস্তবায়ন হয়নি। অবশেষে ছাত্রজনতার তোপের মুখেই ভেঙে দেয়া হয় ম্যুরালটি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো শেখ মুজিবের ম্যুরাল

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

ছাত্র-জনতার তোপের মুখে সিলেট জেলা পরিষদ ভবনের সামনে আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্রজনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টা থেকে সিলেট জেলা পরিষদের সম্মুখে এই ম্যুরালটি ভাঙার কাজ শুরু করা হয়। এর আগে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল এবং তাওহীদি জনতা জেলা পরিষদে অবস্থিত ম্যুরালটি ভেঙতে একতা প্রকাশ করেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে লাইভে এসে বক্তব্য দেবেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমন সংবাদে সিলেট সহ দেশের ছাত্রজনতা ক্ষেপে উঠলে এক পর্যায়ে সিলেটের বঙ্গবন্ধুর এই ম্যুরালটি একেবারে ভেঙে দেয়া হয়। এর আগে সিলেট শহরের বন্দরবাজার থেকে বুলডোজার সহ মিছিল নিয়ে জেলা পরিষদের উদ্দেশ্যে রওয়ানা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের দায়িত্বশীল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রসঙ্গত, গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণের দাবি উঠলেও তার কোনো বাস্তবায়ন হয়নি। অবশেষে ছাত্রজনতার তোপের মুখেই ভেঙে দেয়া হয় ম্যুরালটি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪