বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সাংবাদিক মাহমুদ হোসেনের মায়ের ইন্তেকালে জেলা প্রেসক্লাবের শোক

দৈনিক শ্যামল সিলেট’র চিফ ফটো সাংবাদিক, দৈনিক মানবজমিন ও বাংলানিউজ’র স্টাফ ফটো সাংবাদিক- সিলেট জেলা প্রেসক্লাব সদস্য মাহমুদ হোসেনের মা মিনা খানম ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টা ৪০ মিনিটে সিলেট মহানগরের সোবহানীঘাটস্থ একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মিনা খানম সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার এলাকার উত্তর আকাখাজানা গ্রামের হাফিজ কমর উদ্দিনের স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে ও অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ বাদ আছর বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা হাফিজিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে লাশ দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।

সিলেট জেলা প্রেসক্লাবের শোক : সদস্য মাহমুদ হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এক শোকবার্তায় তারা মরহুমার মাগফিরাত কামনা এবং তাঁর শোকাহত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সাংবাদিক মাহমুদ হোসেনের মায়ের ইন্তেকালে জেলা প্রেসক্লাবের শোক

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x