বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে গ্রেফতার ছয়

সারাদেশের ন্যায় সুনামগঞ্জে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে 'অপারেশন ডেভিল হান্ট' শুরু করেছে যৌথ বাহিনীর সমন্বয়ে গঠিত টিম।

গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বরকতনগর গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও তাহিরপুর থানার মাটিকাটা গ্রামের বাসিন্দা মোঃ জলিল মিয়া (৪৮), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৌজ গ্রামের বাসিন্দা কাওছার আহমেদ (২৮), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছাতক উপজেলা যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫), ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ'র চেয়ারম্যান মোঃ সাত্তার মিয়া (৭৬), ৩নং বাহড়া ইউনিয়ন পরিষদ'র চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০)।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে গ্রেফতার ছয়

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x