রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ধানমন্ডি ৩২-এ পাওয়া গেছে ‘হাড়গোড়’, জানালো পুলিশ

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়িতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমের সিনের একটি দল বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

থানা পুলিশ বলছে, সেখানে কিছু হাড়গোড় পাওয়া গেছে।

সেগুলো মানুষের কিনা পরীক্ষার পর জানা যাবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫-৬ জনের একটি দল সেখানে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সকালে সিআইডির ক্রাইম সিনের একটি দল গিয়েছে। সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখানে আলামত সংগ্রহ করেছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু এ মুহূর্তে বলা যাবে না।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে আনুমানিক দুই থেকে তিন পিস হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারাই আলামত সংগ্রহ করেছে এবং সেগুলো নিয়ে গেছে। পরে তারা ল্যাবে পরীক্ষা করে দেখবেন এ হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস।

গত ৫ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডি ৩২-এ পাওয়া গেছে ‘হাড়গোড়’, জানালো পুলিশ

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়িতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমের সিনের একটি দল বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

থানা পুলিশ বলছে, সেখানে কিছু হাড়গোড় পাওয়া গেছে।

সেগুলো মানুষের কিনা পরীক্ষার পর জানা যাবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫-৬ জনের একটি দল সেখানে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সকালে সিআইডির ক্রাইম সিনের একটি দল গিয়েছে। সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখানে আলামত সংগ্রহ করেছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু এ মুহূর্তে বলা যাবে না।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে আনুমানিক দুই থেকে তিন পিস হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারাই আলামত সংগ্রহ করেছে এবং সেগুলো নিয়ে গেছে। পরে তারা ল্যাবে পরীক্ষা করে দেখবেন এ হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস।

গত ৫ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪