বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

১৪ ফেব্রুয়ারি থেকে আইয়র প্রিমিয়ার লীগ শুরু 

জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার কসকনকপুর ইউনিয়নের আইয়র সুরমা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আইয়র গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ‘আইয়র প্রিমিয়ার লীগ (APL-2)-২০২৫।

খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য মাহফুজ ইসলাম চৌধুরী বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।

যেকোনো জাতির প্রাণশক্তি তাদের যুবসমাজ। যুবসমাজই জাতির আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক।

আর বর্তমান সময়ের সবচেয়ে বড় ব্যধি হলো মাদকাসক্ত এবং ইন্টারনেট গেমিং। এর ফলে আজকের যুবসমাজ অন্ধকারে চলে যাচ্ছে। তাই যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এরকম আয়োজনে সবাইকে উৎসাহিত করতে বরাবরের মতো "আইয়র" গ্রামের যুব সমাজ একত্রিত হয়ে আইয়র সুরমা স্পোর্টিং ক্লাব ১৪ ও ১৫ ফেব্রুয়ারী-২০২৫ আইয়র প্রিমিয়ার লীগ (APL-2)- টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে ।

টুর্নামেন্টে অংশগ্রহণ করছে-ঈগল টাইটান্স, আর এস ভিলেইন, বল বার্নার্স, পাওয়ার রাইডার্স এই চারটি দল।

সুন্দর ও সফলভাবে খেলা পরিচালনার জন্য ক্রীড়ামোদি দর্শকসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন খেলা পরিচালনা কমিটি।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

১৪ ফেব্রুয়ারি থেকে আইয়র প্রিমিয়ার লীগ শুরু 

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x