বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জের এসপি প্রত্যাহার

সুনামগঞ্জের এসপি প্রত্যাহার

প্রত্যাহার করা হলো সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আ. ফ. ম আনোয়ার হোসেনকে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (প্রশাসন) কাজী মোহাম্মদ ফজলুল করিমের সই করা চিঠিতে এ কথা উল্লেখ্য করা হয়। চিঠিতে বলা হয়, ‘সুনামগঞ্জ জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আপনি ১৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করবেন।’ তবে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষকে ফোন দিলে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে তাহিরপুরে আছি। এসপির বিষয়ে কিছু জানি না।’ এ বিষয়ে জানতে সুনামগঞ্জের পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেনকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। ৫ ফেব্রুয়ারি ‘স্যার’ সম্বোধন না করায় পুলিশ সুপারের রুম থেকে গলাধাক্কা দিয়ে গণঅধিকার পরিষদের নেতাদের বের করার হুমকি ও ‘বিএনপির বড় নেতাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, আজকে চাকরি ছাড়লে কাল নির্বাচন করতে পারবো’ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলা জুড়ে বিতর্ক শুরু হয়।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের এসপি প্রত্যাহার

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সুনামগঞ্জের এসপি প্রত্যাহার
0:00 0:00
1.0x