বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

নবীগঞ্জে সিলিন্ডার বিষ্ফোরণে প্রাইভেট কারে আগুন, চালক নিখোঁজ

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতা বাজারের পার্শ্ববর্তী স্থানে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একটি প্রাইভেট গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান। জানা যায়, আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে মহাসড়কে বন্ধ থাকা যান চলাচল স্বাভাবিক করে। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যায়। শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট শিশির চন্দ্র দাশ বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করি। এখন যান চলাচল স্বাভাবিক আছে। গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে এসেছি। এখন পর্যন্ত গাড়ির মালিক পক্ষ বা চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নবীগঞ্জে সিলিন্ডার বিষ্ফোরণে প্রাইভেট কারে আগুন, চালক নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x