বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ গেল ইমনের

মোটরসাইকেল যোগে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন ইমন আমহদ (২৪) নামের এক যুবক। আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুরমার কুচাই পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত ইমন গোলাপগঞ্জ উপজেলা পৌরসভার রণকেলী নুরুপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় আহত হন একই গ্রামের সাদেক আহমদের ছেলে শাওন আহমদ।

স্থানীয় একটি সূত্র জানায়, শুক্রবার ভোরে ইমন আহমদ কয়েকজন সহপাঠীকে নিয়ে একাধিক মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হন।

তারা দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের কুচাই পয়েন্ট এলাকায় পৌঁছামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে তাকে অপর সহপাঠীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর শুনেছি, এটি মোগলাবাজার থানা এলাকায়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, সকালে বন্ধুদের সাথে ৭টি মোটরসাইকেল নিয়ে ইমন ঘুরতে বেরিয়েছিলেন।

কুচাই পয়েন্টে আসামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান।

তিনি জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে এসেছেন। আজ শুক্রবার বিকেলে রণকেলী নূরপাড়া জামে মসজিদের ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিলেটে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ গেল ইমনের

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x