বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনার ঘটনাস্থলে দুইজন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় গ্রামের মৃত আলি আহমদ এর ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলি ছেলে মো তোফায়েল (২৬)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ২টায় তিনজন যুবক একটি মোটরসাইকেল (সিলেট-মেট্রো-ল-১১-১৪০২) যোগে জৈন্তাপুর সদরে আসার পথে সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে পৌছালে মালবাহী ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, ট্রাকের সাথে সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায়  উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদ এর ছেলে সাব্বির আহমেদ (৩২) আহত হন।

আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। তবে ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x