বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

দক্ষিণ সুরমায় ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

সিলেটের দক্ষিণ সুরমায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এই মামলা দায়ের করা হয়েছে। এতে আসামী করা হয়েছে নিহতের ছোট ভাই ও তার স্ত্রীকে।

তবে এ ঘটনায় দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত মো. খসরু মিয়া (৩০) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের মনফর আলীর ছেলে।

জানা যায়, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছোট ভাই মো. কালাম ও বড় ভাই খসরু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় মো. কালাম খসরু মিয়াকে মাথায় আঘাত করলে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে তিনি মারা যান।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তারা যৌথ পরিবারে বসবাস করে। ছোট ভাই ঢাকায় চাকুরী করে, বাড়িতে এসে ঘর তুলতে গিয়ে জায়গা জমি ভাগ-বাটোয়ারা করার ব্যাপারে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনাটি ঘটেছে।

তিনি বলেন, নিহত খসরু মিয়ার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আসামী করা হয়েছে নিহতের ছোট ভাই মো. কালাম ও তার স্ত্রীকে।

তিনি বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দক্ষিণ সুরমায় ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x