বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জিন্দাবাজারে যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজি, হকারদের সড়ক অবরোধ

সিলেট নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধ করেছেন হকাররা। চাঁদা না দেয়ায় ২ হকারকে উঠিয়ে নেয়ার অভিযোগ এনে তাদের মুক্তি ও চাঁদাবাজী বন্ধের দাবিতে আন্দোলনে নামেন হকাররা।   শুক্রবার রাত ৯টা থেকে নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে অর্ধশতাধিক হকার সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসলেও বিষয়টি সুরাহা হয়নি।   আন্দোলনরত হকারদের অভিযোগ, সম্প্রতি হকারদের দাবী চাঁদা দাবীকারী ব্যক্তি নিজেকে সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধব বলে পরিচয়ে  তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেয়ায় ওই ব্যক্তি আজ শুক্রবার ২ হকারকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন হকাররা।   তাদের মুক্তি, চাঁদাবাজী বন্ধ এবং অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এই সড়ক অবরোধ করেছেন তারা।   এদিকে, অবরোধের ফলে জিন্দাবাজার, বন্দরবাজারসহ আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন মানুষ।   খবর পেয়ে রাত ১০টার দিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে ছুটে আসেন।   এসময় তিনি বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে হকাররা অবরোধ প্রত্যাহার করে নেন।   তিনি বলেন, যদি কেউ চাঁদাবাজী করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওই ব্যক্তি যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকলে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে বহিস্কার করা হবে। এসএমপি'র কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল জিয়াউল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এই মুহুর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জিন্দাবাজারে যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজি, হকারদের সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x