বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে চোরাকারবারিদের সাথে সখ্যতা, কনস্টেবল জুনাইদ ক্লোজড

সিলেটের চোরাকারবারিদের সাথে সখ্যতা ও চোরাচালানের লাইনম্যান হিসেবে কাজ করার এবং ওসির নামে টাকা লেনদের অভিযোগে এসএমপির মোগলাবাজার থানা পুলিশের কনস্টেবল মো. জুনাইদকে ক্লোজড করেছে এসএমপি কর্তৃপক্ষ।

সোমবার ‘সিলেটে চোরাকারবারিদের লাইনম্যান কনস্টেবল জুনাইদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে সিলেটের বার্তা। টনক নড়ে এসএমপির। ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে এসএমপি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।

পুলিশের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে এক দৃষ্টান্ত সৃষ্টি করল এসএমপি। এ ঘটনায় কনস্টেবল মো. জুনাইদ ছাড়াও একই থানার আরো দুই কর্মকর্তাও ক্লোজডের পথে। এনিয়ে আরো তদন্ত চলছে। জুনাইদকে জবাবদিহিতা পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশের ওই সুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান। ক্লোজড করার পর তাকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে চোরাকারবারিদের সাথে সখ্যতা, কনস্টেবল জুনাইদ ক্লোজড

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x