প্রথম বছরেই হুফফাযুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ হিফজ শিক্ষাবোর্ডের অধীনে জাতীয় বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে চমক দেখিয়েছে সিলেট নগরীর আম্বরখানা হাইজিং এস্টেটে অবস্থিত উম্মুল কুরা একাডেমি।
কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেই ৮ জন পরীক্ষার্থী মুমতাজ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
উম্মুল কুরা একাডেমির ১৪৪৬ হিজরীর ঈর্ষণীয় এই ফলাফলের জন্য শিক্ষক ছাত্রদের আন্তরিক প্রচেষ্টা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও ছাত্রদের কামিয়াবির জন্য সকলের দোয়া চেয়েছেন উম্মুল কুরা একাডেমির পরিচালক মুফতি আহমাদুক হক উমামা।