সাহসী সাংবাদিকরা কখনো পরাজিত হয় না উল্লেখ করে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বলেছেন, সততা নিরপেক্ষতা বজায় রেখে সাংবাদিকতা করলে জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, তা সাহসের সাথে মোকাবেলা করতে হবে। পৃথিবীর ইতিহাসে সাহসী সাংবাদিকদের কোন শক্তিই পরাজিত করতে পারেনা।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ জি ওসমানীর নামানুসারে গঠিত ওসমানীনগর প্রেসক্লাব কোন দল, ব্যক্তি গোষ্টির চাটুকারিতা করে না। ক্লাবের সকল সদস্য সৎ ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বুধবার ওসমানীনগর প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার আলীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
প্রেসক্লাব সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ক্লাবের আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলেক ইসলাম, প্রবাসী কিমিউনিটি ব্যক্তিত্ব মো. লিয়াকত আলী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, আজকের সিলেট ডট. কমের সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, এবি ব্যাংক পিএলসি তাজপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. মুনিম আহমদ, দাতা সদস্য কুয়েত প্রবাসী হেলাল উদ্দিন, এস.এম মাসুদ, মামুনুর রশিদ, জেলা প্রেসক্লাবের সদস্য মো. মশাহিদ আলী, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রির্পোটার শিপন চন্দ জয়, সাংবাদিক মো. শফিউল আলম, সমাজসেবী সুলেমান খাঁন, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মলয় চক্রবর্তী, রনিক পাল, সিনিয়র সদস্য, শাহাব উদ্দিন শাহীন, সাইফুর এম রেফুল, কোষাধ্যক্ষ ইব্রাহীম খান ইমন, প্রচার সম্পাদক সঞ্জব আলী, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য জুয়েল আহমদ প্রমুখ।