রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচ নাগরিক আটক

মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের কুকিঝুড়ি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জলিল মিয়া (৫০), সিদ্দেক আলী (৪০) আনোয়ার হোসেন (২৫), তার স্ত্রী মিম আক্তার (১৭) ও শাহিনা আক্তার (১৪)। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বাসিন্দা।

রাতে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি বলেন, সোমবার সকাল ৭টার দিকে কুকিঝুড়ি এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ৫ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

এ সময় মুড়ইছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

তিনি আরও বলেন, আটককৃতদের বিকেলে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম আপচার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচ নাগরিক আটক

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৫

featured Image

মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের কুকিঝুড়ি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জলিল মিয়া (৫০), সিদ্দেক আলী (৪০) আনোয়ার হোসেন (২৫), তার স্ত্রী মিম আক্তার (১৭) ও শাহিনা আক্তার (১৪)। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বাসিন্দা।

রাতে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি বলেন, সোমবার সকাল ৭টার দিকে কুকিঝুড়ি এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ৫ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

এ সময় মুড়ইছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

তিনি আরও বলেন, আটককৃতদের বিকেলে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম আপচার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪