বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জামিনে মুক্ত শমসের মবিন

জামিনে মুক্ত শমসের মবিন

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী দুটি হত্যা মামলায় জামিন পেয়ে ঢাকার কারাগার থেকে বেরিয়েছেন। সোমবার (২৪ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার একেএম মাসুম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৯টা ৫৩ মিনিটে তিনি কারাগার থেকে জামিনে নিয়ে বেরিয়ে যান। তথ্যে সূত্রে জানা যায়, শমসের মবিন চৌধুরী একটি হত্যা মামলায় তিনি জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে। গত বছরের ১৭ অক্টোবর সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার হন। সূত্রগুলো বলছে, শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পরদিন তাকে পল্টন থানায় করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে যাত্রাবাড়ী থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জামিনে মুক্ত শমসের মবিন

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
জামিনে মুক্ত শমসের মবিন
0:00 0:00
1.0x