বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ঈদের পরদিন অশান্ত হয়ে উঠলো শান্তিগঞ্জ

ঈদের পরদিন অশান্ত হয়ে উঠলো শান্তিগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে৷ আহতরা হলেন- রঘুনাথপুর গ্রামের মহিবুর রহমান মানিক (৩৫), কামাল হোসেন (২৮), শাহীন (৩৮), জোনাক আহমদ (২৮), তারেক আহমদ (৩২), বদরুল আলম (৪২), শাহ আলম (৪৫), দুলাল (৪৫), মকসুদ আলী (৫০), আইবুর রহমান (৪০), শফিক আলী (৫০)৷ তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রঘুনাথপুর গ্রামে ধান শুকানোর জায়গা দখল ও পুর্ব বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে কথা-কাটা হয়।

কথা-কাটাকাটি একপর্যায়ে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ঈদের পরদিন অশান্ত হয়ে উঠলো শান্তিগঞ্জ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
ঈদের পরদিন অশান্ত হয়ে উঠলো শান্তিগঞ্জ
0:00 0:00
1.0x