রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে ছাত্রলীগের মিছিল, যতজনকে ধরলো পুলিশ

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণের দায়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, মদিনা মার্কেট এলাকার গার্ডেন গলি বাসার (নং-২৫/০৫) বাসিন্দা এবং সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের রাহাত নুরের ছেলে জহিরুল ইসলাম (১৯), পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা (বাসা নং-৩৭/০৫ অগ্রনী) এবং সুনামগঞ্জের দিরাই থানার মাটিয়াপুর গ্রামের জালাল আহমদের ছেলে সোহেল আহমদ সানী (১৮), সিলেটের টুকেরবাজার নালিয়া এলাকার রমনী মোন করের ছেলে রবিন কর (২৩), নাইওরপুল এলাকার বঙ্গবীর ব্লক-বি-৮২ এর বাসিন্দা ফারুক আহমদের ছেলে ফাহিম আহমদ (২৩), শামীমাবাদ এলাকার রহমান ভিলার বাসিন্দা নুর মিয়ার ছেলে রাজন আহমদ রমজান (২৩), পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা (বাসা নং-১৫৪) মৃত হাফিজ খানের ছেলে বশির খান লাল (৫০) এবং খাদিমপাড়া এলাকার মতিন মিয়ার ছেলে সোয়েব আহমেদ (২৫)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়, বুধবার (২ মার্চ) নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। ১৫/২০ জনের একটি দল মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করে। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তাঁর নামে স্লোগান দিতেও শোনা যায়।

পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ছাত্রলীগের মিছিল, যতজনকে ধরলো পুলিশ

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x