বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ওসমানীনগরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেফতার

ওসমানীনগরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি আকছার মিয়া(৫৫)কে গ্রেফতার করেছে থানা-পুলিশ।

গত রবিবার দিবাগত রাত দেড়টার দিকে থানা-পুলিশের একটি টিম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার আউশকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার পুলিশ।

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমের জেল হাজতে প্রেরণ করে পুলিশ। তিনি উপজেলার পশ্চিম পৈলনপুর গ্রামের বড় হাজীপুর গ্রামের সমছু মিয়ার ছেলে।

জানা গেছে, গত ১ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মুক্তারপুর হাওর থেকে আকছার মিয়াকে গ্রেফতার করে বড় হাজীপুর সংলগ্ন ইসলামপুর (রামকৃষ্ণপুর) এলাকায় পৌছালে একই এলাকার আজিম ও তার ভাই হাসান ফেসবুকে লাইভ সম্প্রচার করেন।

ফেসবুক লাইভ দেখে আকছার মিয়ার পরিবারের সদস্যরা ও বড় হাজীপুর গ্রামের লোকজন উত্তেজিত হয়ে আজিম গংদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছ থেকে হাতকড়া পড়া আসামী আকছার মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় তার স্বজনরা।

তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রাতভর অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে মুক্তারপুর হাওর এলাকা থেকে পরিত্যক্ত কাটা অবস্থায় হাতকড়াটি পেয়ে জব্দ করে।

এলাকাটি দুর্গম হাওর এলাকা হওয়ায় পলাতক আসামী ও ঘটনার সাথে জড়িত অন্যান্যরা সহজেই পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পরদিন ২ এপ্রিল পুলিশ বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা (নং-০১) দায়ের করা হয়।

ঘটনার ভিডিও চিত্র দেখে সম্প্রতি পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান করে দুইজনকে গ্রেপ্তার করে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া বলেন, ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ওসমানীনগরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x