সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মেয়েদের সাথে সংগঠন বহির্ভূত আচরণ, রেড ক্রিসেন্ট থেকে জনি বহিস্কার

যুব সদস্যদের সাথে সংগঠন বহির্ভূত অসৌজন্যমূলক আচরণ, মুঠোফোনে যুব সদস্যদের হুমকী, ভয়ভীতি প্রদানসহ নানা অভিযোগের দায়ে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট থেকে  হাবিবুর রশিদ জনিকে বহিস্কার করা হয়েছে।

জনির পিতার নাম শাহ্ মোহাম্মাদ হারুন-আর রশিদ।

বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত (স্মারক নং এসআরসিইউঃ-০১/১৯০৫/২৫) বহিষ্কার আদেশে এ তথ্য জানানো হয়।

জনির বিরুদ্ধে ইউনিটের সুশৃঙ্খলিত এবং সুসংগঠিত যুব সদস্যদের মাঝে মতভেদ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি, অনেক যুব সদস্যকে বিভিন্ন সময়ে মোবাইল ফোনের মাধ্যমে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিয়ে যুব সদস্য ও তাদের পরিবারের মধ্যে আতংক সৃষ্টি এমনমি মেয়ে যুব সদস্যদের সাথে সংগঠন বহির্ভূত অসৌজন্য মূলক আচরণের অভিযোগ রয়েছে।

জনির বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, হাবিবুর রশিদ জনি, পিতা শাহ্ মোহাম্মাদ হারুন-আর রশিদ চিশতী'কে তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে ইউনিট থেকে কারণ দর্শানো একটি চিঠি (যার স্বারক নং-এসআরসিইউ:-০১/১৯০২/২৫, ১৭/০৩/২০২৫) পাঠানো হয়েছিল।

যার জবাব অভিযুক্ত জনি গত ২৩.০৩.২০২৫ তারিখ দিয়েছিলেন। তা ইউনিট এর কাছে অস্পষ্ট প্রমানিত হয়।

উল্লিখিত কারণে হাবিবুর রশিদ জনি কে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর যুব ও স্বেচ্ছাসেবক সম্পৃক্ত সকল ধরণের কার্যক্রম থেকে বহিস্কার করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেয়েদের সাথে সংগঠন বহির্ভূত আচরণ, রেড ক্রিসেন্ট থেকে জনি বহিস্কার

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x