বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা দেয়নি ৯৪০জন

এসএসসির ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা সিলেটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ছিলেন ৯৪০ জন পরীক্ষার্থী।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট বোর্ডে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার দিনে মোট ৮২ হাজার ১৭৩ জন পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮১ হাজার ২৩৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩২২ জন, হবিগঞ্জে ২১১ জন, মৌলভীবাজারে ১৯০ ও সুনামগঞ্জে ২১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার দিনও সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল।

কোনো প্রকার সমস্যা বা জটিলতা পরিলক্ষিত হয়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বিভাগের ১৫৪ টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬০ টি কেন্দ্র, হবিগঞ্জ জেলায় ৩৩ টি কেন্দ্র, মৌলভীবাজার জেলায় ২৬ টি কেন্দ্র ও সুনামগঞ্জ জেলায় ৩৫ টি কেন্দ্র রয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা দেয়নি ৯৪০জন

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x