বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

এ এইচ আরিফের সদস্যপদ স্থগিত করলো সিলেট জেলা প্রেসক্লাব

দৈনিক শুভ প্রতিদিনের সিনিয়র ফটোগ্রাফার এ এইচ আরিফের সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য পদ স্থগিত করেছেন ক্লাব কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে ক্লাবের স্বার্থবিরোধী কাজের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আরিফের সদস্য পদ স্থগিত করা হয়েছে। সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম এ তথ্য নিশ্চিত করেছেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য পদ স্থগিতের পাশাপাশি এ এইচ আরিফ বরাবরে একটি কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়। এ দিকে সিলেট জেলা প্রেসক্লাবের থেকে প্রেরিত নোটিশে আগামী শনিবার (২৬ এপ্রিল) বেলা ২টার মধ্যে ক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে যুক্তিসংগত ব্যাখ্যা ও প্রমাণাদি দাখিলের জন্য বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এ এইচ আরিফের সদস্যপদ স্থগিত করলো সিলেট জেলা প্রেসক্লাব

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x