বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

পাঁচ মামলায় শ্রমিকলীগ নেতা জাকারিয়ার জামিন

সিলেটে গ্রেফতারের ১২ ঘণ্টা পর পাঁচ মামলায় জামিন পেয়েছেন সিলেট মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে সোমবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে জাকারিয়াকে মহানগরের মদিনা মার্কেট তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার অভ্যুত্থানের মামলায় মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি জাকারিয়াকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আইনজীবী আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকে দেশ ছাড়েন। দেশে থাকা নেতাকর্মীরাও আত্মগোপনে থাকলেও মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ প্রকাশ্যে বীরদর্পে চলাফেরা করেছেন। সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নকে ঢাল হিসেবে ব্যবহার করেই এতোদিন প্রকাশ্যে ঘোরাফেরা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পাঁচ মামলায় শ্রমিকলীগ নেতা জাকারিয়ার জামিন

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x