সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাতে লালদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
নগরীর শেখঘাট এলাকার শুভেচ্ছা ৩৬৬ নম্বর বাসায় মৃত খলিলুর রহমান এর ছেলে।
এসএমপি সূত্র জানায়, গ্রেফাতারকৃত মাহফুজুর রহমানের বিরুদ্ধে এফআইআর (নং-২১, ১৩/১১ ২০২৪) জিআর নং-৫০২, ১৩ নভেম্বর ২০২৪ খ্রিঃ; ধারা: ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।
মতামত