সিলেটের ঐতিহ্যবাহী করিম উল্লাহ মাকেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে জয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদ্য বিদায়ী সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ও বর্তমান যুক্তরাষ্ট্র প্রবাসী এবং সিলেটের বার্তা পাঠক ফোরামের সাধারণ সম্পাদক মো: আফজল হোসেন।
রোববার তিনি গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় নব নির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
মো: আফজল হোসেন বলেন, করিম উল্লাহ মার্কেটের ঐতিহ্য ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে নতুন এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবেন। কল্যাণের কাজে তারা নিজেদের নিবেদিত করে দেবেন।
মতামত