রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদুল আযহার ছুটি দশ দিন
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৫
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ওই পোস্টে তিনি বলেছেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে। এর মধ্যে দুটি শনিবার ১৭ ও ২৪ মে যথারীতি অফিস খোলা থাকবে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছিল।
অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত