বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

চট্টগ্রাম-সিলেট রুটে চলাচল বন্ধ

চট্টগ্রাম-সিলেট রুটে চলাচল বন্ধ

ব্রাক্ষণবাড়িয়ায় রেলস্টেশনের আউটারে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (৯ মে) রাত সোয়া ১০টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান। তিনি জানান, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী ৬০৩ নং মালবাহী ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি কিছুদূর যাওয়ার পর পৈরতলা রেলক্রসিংয়ের সামনে গিয়ে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে আখাউড়া জংশনে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হবে। এই মুহূর্তে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে এবং সিলেটগামী উপবন এক্সপ্রেস নরসিংদী স্টেশনে অবস্থান করছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম-সিলেট রুটে চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
চট্টগ্রাম-সিলেট রুটে চলাচল বন্ধ
0:00 0:00
1.0x