রাতে আবার হামলা-পাল্টা হামলায় লিপ্ত ভারত ও পাকিস্তান। দুই দেশের সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের উভয় অংশের বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। ভারতের পাঞ্জাবের পাঠানকোট, ফিরোজপুর ও অমৃতসরে রাতের আঁধারে একে পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, ভারতীয় পাঞ্জাবের পাঠানকোটে বেশ কয়েকটা বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ঝলকানি দেখা গেছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোন হামলা হচ্ছে। ড্রোনগুলো ধ্বংস করার প্রচেষ্টা চলছে। পুরো শহরে ব্ল্যাকআউট চলছে।