বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জাফলংয়ে চোরাই মালের নিয়ন্ত্রক চার খলিফা

ক্রাইম রিপোর্ট:: ভারতের চোরাই মাল দেদারসে আসছে সিলেটে। মাদকসহ অন্যান্য নিত্য প্রয়জনীয় দ্রব্য প্রতিনিয়ত সীমান্ত হয়ে ঢুকছে।

সিলেটের জাফলংয়ের অসংখ্য পল্লি গ্রামের সীমান্ত দিয়ে আসছে এসব অবৈধ এসব পণ্য।

আমাদের সরেজমিন ক্রাইম রিপোর্ট এর অনুসন্ধানে জানা গেছে, হযরত মেম্বার,শাহ আলম, শহীদ চেয়ারম্যান, ইবু এই চার খলিফাই নিয়ন্ত্রণ করে থাকেন অবৈধ ভারতীয় চোরাকারবার।

নাম প্রকাশ না করার শর্তে সংগ্রাম বিজিবি ক্যাম্প এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওরা চারজন বিজিবির নাম ভাঙিয়ে রাতের আধারে প্রচুর পরিমাণ টাকার বিনিময়ে ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকাতে হাত বদলের কাজ করে থাকে।

আর দিনের বেলা ভারতীয় পণ্য এসে নিরাপদে প্রবেশ করে।

খোঁজ নিয়ে জানা যায়, এসব চোরাকারবারদের আগে নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন বিএনপি নেতাদের নাম লোকমুখে শুনা যাচ্ছে।

সংগ্রাম বিজিবি ক্যাম্পের কমান্ডার ক্রাইম জানান, চোরাকারবার নিয়ন্ত্রণে আমাদের অভিযান চলমান। কেউ যদি বিজিবির ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জাফলংয়ে চোরাই মালের নিয়ন্ত্রক চার খলিফা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x