বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

দাসপাড়ায় ইন্ডিয়ান ক্রীমসহ দুই যুবক আটক

সিলেট শহরতলীর দাসপাড়া এলাকা থেকে ইন্ডিয়ান ক্রীমসহ দুই যুবককে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ রহঃ থানা।

আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার দেওয়ারগ্রাম এলাকার মৃত খলিল উদ্দিনের ছেলে মোঃ সোহান আহমদ এবং একই উপজেলার জালাল মৌরীর বাড়ীর মৃত ফয়জুর রহমানের ছেলে মোঃ তানজিল।

আজ মঙ্গলবার (২০ মে) বিষয়টি এসএমপি'র মিডিয়া বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৯ মে) রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের সামনে একটি পিকআপে অভিযান পরিচালনা করে ভারতীয় ৫ হাজার ৫১০ পিস স্কীন সাইন ক্রিমসহ এই দুইজনকে আটক করে শাহপরাণ থানা পুলিশ।

জব্দ করা পণ্যের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ১২ হাজার ২০০ টাকা বলে জানায় পুলিশ। এছাড়া পিকআপের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়েরের মাধ্যমে আটক ব্যাক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দাসপাড়ায় ইন্ডিয়ান ক্রীমসহ দুই যুবক আটক

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x