বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ভারতীয় ঢলে সিলেটে বাড়ছে উদ্বেগ

ভারতীয় ঢলে সিলেটে বাড়ছে উদ্বেগ

ভারতীয় ঢলে সীমান্তের উদ্বেগ ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় সিলেটের সীমান্তবর্তী এলাকাসমূহে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকন্ঠা। পাহাড়ি ঢলে সীমান্তবর্তী নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পেলে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে আশপাশের এলাকাসমূহ। প্রতিবছর বর্ষা মৌসুমে ভারতের মেঘালয় থেকে নামা ঢলের কারণে সিলেট জেলায় পিয়াইন-সুরমা-কুশিয়ারার তীরবর্তী জনপদে দুই থেকে তিন দফা বন্যা হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড সিলেট। এদিকে বুধবারও সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুরমা নদীর পানি বাড়লেও এখন পর্যন্ত বিপদ সীমার নিচে রয়েছে।  টানা বৃষ্টির ফলে জলযটে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। সিলেটে বুধবার তিন ঘন্টায় (সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত) ২৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ১৯৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে আবহাওয়া অফিস আরও কয়েকদিন ভারি বৃষ্টির আভাস দিয়েছে। সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতে একই সময়ে বর্ষা মৌসুম শুরু হয়। বাংলাদেশে টানা তিনদিন বৃষ্টি হলেও নদনদীর পানি বাড়বে না। কিন্তু ভারতের মেঘালয়ে টানা তিনঘন্টা থেমে থেমে ভারী বৃষ্টি হলে পাহাড়ের ঢল নামবে সিলেটে। এতে আধঘন্টায় সিলেট সীমান্তের গোয়াইনঘাটের পিয়াইন হয়ে সুরমা নদী, কোম্পানিগঞ্জ ধলাই নদী উপচে পানি নিম্নাঞ্চলের জনপদ প্লাবিত হয়। সুরমা নদীর পানি যখন বিপৎসীমা অতিক্রম করে তখন নগরবাসীকে ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বর্ষা মৌসুমের আগে ছড়া-খাল পরিস্কার না করার ফলে নগরজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বুধবার সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, সিলেট পয়েন্টে সুরমার পানি বিপৎসীমার ২ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট সিটি করপোরেশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২০২২ সালের পর সুরমার তীর রক্ষা বাঁধ বা শহররক্ষা বাঁধ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছিল সিলেট সিটি করপোরেশন। সেটা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আর পরিকল্পনা মন্ত্রণালয়ে আলাপ আলোচনা হলেও কাজে কাজ কিছু হয়নি। কেবল আলোচনাই হয়েছে। আবার নিম্নাঞ্চলের পানি পাম্প দিয়ে সেচের একটি প্রকল্পের ব্যাপারেও সিসিক’র আলোচনা হয়েছে বিস্তর। কিন্তু ঐ পর্যন্তই। কাজের কাজ কিছু আর হয়নি। আর তাই সিলেট মহানগরী বলতে গেলে অরক্ষিত। যে হারে বৃষ্টি চলছে বা আসাম মেঘালয় থেকে ঢল নামার যে শঙ্কা দেখা যাচ্ছে, তাতে যেকোনো সময় নগরবাসীর জন্য মহাদুর্ভোগ নেমে আসতে পারে। সিলেট নগরীর উপশহর, সুবহানীঘাট, মাছিমপুর, শেখঘাট, কদমতলী, কুশিঘাট, মেন্দিবাগ, টেকনিক্যাল রোড সংলগ্ন এলাকার মানুষের দাবি, সিলেট সিটি করপোরেশন ও জেলা প্রশাসনকে এখনই যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। তাহলে ক্ষয়ক্ষতি কম হবে। এদিকে মঙ্গল ও বুধবারের বৃষ্টিতে নগরীর পীরমহল্লা, দরগাহ গেইট, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, বঙ্গবীর রোড, ছড়ারপার এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় এখনো বিপাকে রয়েছেন স্থানীয় জনসাধারণ ও পথচারীরা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেটের আকাশে এখনো প্রবল মেঘ জমে আছে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার উজ জামান বলেন, সিলেটের যে সকল উপজেলা বন্যার আশঙ্কা রয়েছে সেই সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দেয়া আছে, বন্যাপ্রবণ এলাকাগুলোর জন্য নৌকা ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখেন। পাশাপাশি সিলেটের প্রসাশনের পক্ষ থেকে সব প্রস্তুতি রয়েছে। এছাড়া শুকনো খাবার, স্যালাইন রাখা হয়েছে। সংশ্লিষ্ট সব উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ভারতীয় ঢলে সিলেটে বাড়ছে উদ্বেগ

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
ভারতীয় ঢলে সিলেটে বাড়ছে উদ্বেগ
0:00 0:00
1.0x