রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা

বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট। মঙ্গলবার ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল সিলেট, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অসহনীয় গরমে নগরজীবনে স্থবিরতা দেখা দেয়। আবহাওয়া অফিস সূত্র জানায়, সোমবার (২৬ মে) রাতে বৃষ্টি হলেও মঙ্গলবার (২৭মে) সকাল থেকে গরম বাড়তে থাকে।

বিকেলে পাওয়া যায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। জেলায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এমন আবহাওয়ায় দিনের বেলা দুর্ভোগে পড়েন নগরের বাসিন্দারা। মানুষজন ঠিকমতো কাজে বের হতে পারেননি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন দিনমজুরেরা, যাঁদের তীব্র রোদ উপেক্ষা করেই দৈনন্দিন কাজ করতে হয়।

দুপুরে নগরের জিন্দাবাজারে রিকশা চালাচ্ছিলেন ৪৫ বছর বয়সী রশীদ মিয়া। তিনি বলেন, ‘তীব্র গরমে দাঁড়ানোই যাচ্ছে না। তবুও ট্রিপ দিতে হচ্ছে। গরমের কারণে মানুষজনও কম বের হয়েছেন। ছায়ার খোঁজে বারবারই বসতে হচ্ছে।’

গরম বাড়ায় লেবুর শরবত, ঠান্ডা পানি ও টক ফলের ভর্তার দোকানে মানুষজনকে ভিড় করতে দেখা যায়। অনেকে হাঁপিয়ে পড়লেই সেখানে গিয়ে গরম নিবারণের চেষ্টা করছিলেন।

জিন্দাবাজার পয়েন্টে কালো জাম বিক্রেতা বিলাল উদ্দিন জানান, প্রতি কেজি জাম ১৮০ থেকে ২০০ টাকা ধরে বিক্রি করছেন। সকাল থেকে ভালো বিক্রি হয়েছে। অনেকে বাসার জন্য কেজি হিসেবে নিচ্ছেন। আবার কেউ কেউ ২০ থেকে ৪০ টাকার করে নিয়ে খাচ্ছেন।

আবহাওয়া অফিস সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেটে মঙ্গলবার বেলা ৩টায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ৩৮ দশমিক ৪ ডিগ্রি হয়। এখন মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। আগামীকাল এর থেকে কম তাপমাত্রা থাকতে পারে। আজ রাতে নয়তো আগামীকাল বিকেল থেকে বৃষ্টি হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪