মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে মাদকসহ তিনজনকে ধরলো র‌্যাব

জৈন্তাপুরে মাদকসহ তিনজনকে ধরলো র‌্যাব

সিলেটের জৈন্তাপুরে পৃথক অভিযানে মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯'র সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫শ ৫১ বোতল নেশা জাতীয় ‘এলকোডাইল’ সিরাপসহ ২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. আনোয়ার হোসেন এবং মো. বিল্লাল হোসেন মিয়ার ছেলে মো. আব্দুল কাদির।

এদিকে একই রাতে জৈন্তাপুরের বিরাইমারা এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১শ ৯২ বোতল বিদেশী মদসহ আরো ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহমত মিয়া জৈন্তাপুর থানার বিরাইমারা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বুধবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের এবং জৈন্তাপুর থানায় হস্তান্তর করে র‌্যাব।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জৈন্তাপুরে মাদকসহ তিনজনকে ধরলো র‌্যাব

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
জৈন্তাপুরে মাদকসহ তিনজনকে ধরলো র‌্যাব
0:00 0:00
1.0x