সুনামগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) ড. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) সাদাত হোসেন কবির। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সুনজিত কুমার চন্দ। প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক( উন্নয়ন ও মানব সস্পাদক) তাপস শীল।উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ গ্রহনকারীদের নিজ জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাকমুক্ত করণে সম্ভাব্য করনীয় বিষয়ে ৪টি গ্রুপে ভাগ করা হয়।
‘ক’ গ্রুপের টপিক ছিল তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ‘খ’ গ্রুপের টপিক ছিল পাবলিক প্লেসে ও পাবলিক পরিবহন ধূমপান মুক্তকরণ, ‘গ’ গ্রুপের টপিক ছিল তামাক বিরোধী প্রচার-প্রচারণা এবং ‘ঘ’ গ্রুপের টপিক ছিল তামাক কোম্পানির বিজ্ঞাপণ অপসারণ বিষয়ে করনীয় । গ্রুপ ওয়ার্ক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশনেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, বাসস-এর জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার।