রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে অতি ভারী বৃষ্টির আভাস

সিলেটে অতি ভারী বৃষ্টির আভাস

সিলেটে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত ৪৪ থেকে  ১৮৮ মিলিমিটার অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে ভূমিধ্বসের শঙ্কা চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম ছাড়া আর কোথাও নেই।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকার উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপটি শেরপুর ও সংলগ্ন মেঘালয়ে অবস্থান করছে।

এর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সর্তকবার্তায় জানানো হয়েছে, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। এই অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকাগুলোতে কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টির জন্য ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে, যা নগরবাসীর জন্য দুর্ভোগের কারণ হতে পারে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে অতি ভারী বৃষ্টির আভাস

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪