সিলেট নগরীর বৃহত্তর শিবগঞ্জে আলেম-উলামা, ব্যবসায়ী, যুব সমাজ এর সমন্বয়ে গঠন করা হয়েছে 'বৃহত্তর শিবগঞ্জ তাওহীদি জনতা'র কমিটি।
শুক্রবার এশার নামাজের পর স্থানীয় সৈয়দ হাতিম আলী জামে মসজিদে দল মতের উর্ধ্বে ওঠে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দেশ-জাতি ও ইসলামের কল্যাণে কাজ করার মানসে 'বৃহত্তর শিবগঞ্জ তাওহীদি জনতার' সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
[irp posts="58731" ]সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে আলহাজ্ব আমিরুজ্জামান চৌধুরী দুলু মিয়া কে সভাপতি ও আলহাজ্ব আব্দুল কাইয়ুম কামাল কে সাধারণ সম্পাদক করে ১২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহসভাপতি আলহাজ্ব ফারুক আহমদ ও নাজিম উদ্দীন লস্কর। যুগ্ম সম্পাদক মুফতী এহতেশামুল হক কাসিমী, মাওলানা নূর আহমদ কাসিমী।
অর্থ সম্পাদক খালেদ আহমদ, সহ অর্থ সম্পাদক মাওলানা শিহাব উদ্দীন, প্রচার সম্পাদক জুবেল আহমদ সুহেল, সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আরাফাত, আতিকুর রহমান নগরী ও হাফিজ আব্দুল্লাহ মাহফুজ। অফিস সম্পাদক মাওলানা আবু বুরহান, সহ অফিস সম্পাদক হাফেজ মাওলানা দিলওয়ার বিন শফিক কে করে ১২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভার শুরুতে আলোচনা পর্বে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন বায়তুল জান্নাত জামে মসজিদ শিবগঞ্জ, সিলেটের ইমাম ও খতীব মুফতী এহতেশামুল হক ক্বাসিমী, পশ্চিম সোনারপাড়া মসজিদের ইমাম ও খতীব মাওলানা নূর আহমদ ক্বাসিমী।
সৈয়দ হাতিম আলী জামে মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন ও হাতিমবাগ জামে মসজিদের ইমাম মাওলানা আশিকুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাইয়ূম কামাল।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর শিবগঞ্জের সকল মসজিদের ইমাম, মুতাওয়াল্লী, মসজিদ কমিটির সেক্রেটারিসহ সর্বস্তরের অসংখ্য তাওহিদী জনতা।