মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জুলাই সনদের আগে নির্বাচন চায় না এনসিপি

জুলাই সনদের আগে নির্বাচন চায় না এনসিপি

জুলাই সনদ ঘোষণার আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা চায় না জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা তিনটি বিষয়ে কথা বলেছি, সরকারের যে প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র দেয়ার কথা ছিল, আমরা সেটার অগ্রগতির সম্পর্কে জানতে চেয়েছি।

৩০ কার্যদিবসের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্রটি জারি করা হয়, সে বিষয়ে আমরা জোর আহ্বান জানিয়েছি। দ্বিতীয়ত আমরা বলেছি, জুলাই মাস আসছে, এক বছর পূর্তি হবে আমাদের গণঅভ্যুত্থানের। ৫ই আগস্টের আগেই, এই জুলাই মাসের মধ্যেই যাতে সকলের স্বাক্ষর নিয়ে জুলাই সনদটি কার্যকর করা হয়। আর জুলাই সনদ কার্যকরের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগেই যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আমরা আহ্বান জানিয়েছি, ১৬ বছর আমরা অপেক্ষা করেছি, ১০ মাস অপেক্ষা করেছি- আমরা আরও দুই মাস অপেক্ষা করতে চাই। আর সরকারকে সকল রাজনৈতিক দল মিলে সময় দিতে চাই।

নাহিদ বলেন, জুলাই সনদ হওয়ার পরে একই সঙ্গে আমরা তখন নির্বাচনের তারিখ যাতে সরকার ঘোষণা করে, আমরা সেই দাবি জানিয়েছি। জুলাই সনদ হওয়ার পরে আমাদের দলীয় মন্তব্য জানাবো যে, কোন সময় নির্বাচন আমরা চাচ্ছি। সর্বশেষ আমরা নির্বাচন কমিশনের কথা বলেছি। আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার। নির্বাচন সংক্রান্ত যে আইন, নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইন, সেই আইনগুলো সংস্কার করে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা। নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়ায় চলছে, সেখানে আমরা আস্থা রাখতে পারছি না। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটি যাতে সরকার বিবেচনায় নেয়।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জুলাই সনদের আগে নির্বাচন চায় না এনসিপি

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
জুলাই সনদের আগে নির্বাচন চায় না এনসিপি
0:00 0:00
1.0x